গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এর কাজ ও সুযোগ সুবিধা - সম্পূর্ণ গাইড ২০২৬
গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসারের কাজের ধরন, দৈনন্দিন দায়িত্ব, বেতন-ভাতা, চিকিৎসা সুবিধা, ছুটি, পদোন্নতি এবং ক্যারিয়ার গ্রোথ সম্পর্কে সম্পূর্ণ গাইড। আবেদনের আগে জেনে নিন সবকিছু।
গ্রামীণ ব্যাংক পৃথিবীর একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান। এখানে একজন শিক্ষানবিশ অফিসারকে প্রশিক্ষণ শেষে ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়ে থাকে। গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এর কাজ ও সুযোগ সুবিধা কি কি তা জানতে হলে এই পোস্টটি আপনার জন্য।এখান থেকে দেখুনঃ
- আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য
- গ্রামীণ বাংকের শিক্ষানবিশ অফিসারের কাজ
- চাকুরীতে যোগদান ও প্রশিক্ষণ প্রক্রিয়া
- ক্ষানবিশ অফিসারের বেতন ও ভাতা
- ম্যানেজারের বেতন-ভাতা ও বোনাস
- বার্ষিক বোনাস/ভাতা
- ঋণ সুবিধা
- পদোন্নতি সংক্রান্ত
- পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা
- কর্মপরিবেশ ও ছুটির সুবিধা
- অন্যান্য ব্যাংকের সাথে তুলনা
- গ্রামীণ ব্যাংকের বিশেষত্ব
- সতর্কবার্তা ও চ্যালেঞ্জ
- প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
- ব্যবহারিক টিপস্
- উপসংহার
- গুরুত্বপূর্ণ লিংক
১. আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য
শিক্ষাগত যোগ্যতা
- স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (যে কোনো বিষয়ে)।
- SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.00।
- স্নাতক পর্যায়ে ন্যূনতম CGPA 2.50।
বয়সসীমা
- সর্বনিম্ন: ২১ বছর।
- সর্বোচ্চ: ৩০ বছর।
- মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২ বছর ছাড়।
অন্যান্য যোগ্যতা
- কম্পিউটারে দক্ষতা (MS Office, Email)।
- মোটরসাইকেল চালাতে পারলে অগ্রাধিকার।
- গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা।
২. গ্রামীণ বাংকের শিক্ষানবিশ অফিসারের কাজ
গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারকে মৌলিক প্রশিক্ষণ শেষে ব্রাঞ্চ ম্যানেজার পদে পোস্টিং দেয়া হয়ে থাকে। দেশের অন্যান্য ব্যাংকের মতো এখানে ৯টা ৫টা অফিস করার চিন্তা থাকলে এই চাকুরী আপনার জন্য নয়।
অফিস সময়
- শুরু: সকাল ৭ টা।
- শেষ: কাজের উপর নির্ভরশীল (সাধারণত সন্ধ্যা ৬-৮টা)
দৈনন্দিন কাজ
- স্টাফ ম্যানেজমেন্ট।
- কেন্দ্র পরিদর্শন।
- ঋণের ব্যবহার যাচাই।
- নতুন সদস্য অন্তর্ভূক্তি।
- বড় ঋণীদের কাজের ক্ষেত্র যাচাই।
- অনিয়মিত ঋণীদের সাথে যোগাযোগ।
- আমানতকারীদের সাথে যোগাযোগ।
- ঋণ বিতরণ ও আমানত প্রদান।
- ফান্ড ম্যানেজমেন্ট।
- হিসাব সংরক্ষণ ও রিপোর্ট।
সামাজিক দায়িত্ব
এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ ও সুন্দর সম্পর্ক বজায় রাখা।
৩. চাকুরীতে যোগদান ও প্রশিক্ষণ প্রক্রিয়া
প্রশিক্ষণের ধাপ
প্রথম পর্যায়: প্রধান কার্যালয়ে (২-৩ দিন)
- গ্রামীণ ব্যাংকের ইতিহাস ও দর্শন।
- ক্ষুদ্রঋণ কার্যক্রমের মূলনীতি।
- পণ্য ও সেবা পরিচিতি।
- অ্যাকাউন্টিং বেসিক।
- কম্পিউটার সফটওয়্যার।
দ্বিতীয় পর্যায়:
- ফিল্ড প্রশিক্ষণ (প্রায় ২ মাস) শাখায় হাতে-কলমে কাজ শেখা। প্রধান কার্যালয়ের অ্যাসাইনমেন্ট শাখায় বসে সম্পন্ন করা।
তৃতীয় পর্যায়: চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা
- ফিল্ড প্রশিক্ষণ ২মাস শেষে প্রধান কার্যালয়ে ক্লাস ও পরীক্ষা।
- উত্তীর্ণ হলে ম্যানেজার হিসেবে পোস্টিং।
৪. শিক্ষানবিশ অফিসারের বেতন ও ভাতা
প্রশিক্ষণকালীন সুবিধা (১ বছর)
- ১. লাঞ্চ সাবসিডি: ৪০০/- টাকা /প্রতি কর্মদিবস।
- ২. টিফিন ভাতা: ২০০/- টাকা /প্রতি শনিবার(প্রথম শনিবার বাদে)।
- ৩. মোবাইল ভাতা: ৫০০/- টাকা/মাসিক।
- ৪. যাতায়াত ভাতা: ২৫০০/- টাকা /মাসিক।
- ৫. ক্যাশ ক্যারিং ব্যাগ: ৮০০/- টাকা (মূল্যমানের ন্যূনতম)।
- ৬. জুতার ভর্তুকী: ৭০০/- টাকা/প্রতি বছর।
- ৭. রেইনকোর্ট ভর্তুকী: ১০০০/- টাকা(দুই বছর পর পর)।
- ৮. সাইকেল ঋণ: ১০,০০০/- টাকা (বিনা সুদে)।
প্রশিক্ষণ ভাতা
- ১ম পর্ব (প্রথম ৬ মাস): ১৩,০০০/- টাকা/মাস।
- ২য় পর্ব (পরবর্তী ৬ মাস): ১৫,০০০/- টাকা/মাস।
৫. ম্যানেজারের বেতন-ভাতা ও বোনাস
বেতন স্কেলঃ সিনিয়র অফিসার পদে স্থায়ী হলে জাতীয় বেতন স্কেল ৯ম গ্রেড
(টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০...৫৩০৬০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হয়ে থাকে।
মাসিক বেতন-ভাতা (প্রথম মাস)
| ক্রমিক নং | বিবরণ | টাকার পরিমাণ |
|---|---|---|
| ০১ | মূল বেতন | ২২০০০ |
| ০২ | বিশেষ সুবিধা(১০%) | ২২০০ |
| ০৩ | বাড়ীভাড়া(রাজ.সিটি.) | ৯৯০০ |
| ০৪ | চিকিৎসা ভাতা | ১৫০০ |
| ০৫ | যাতায়াত ভাতা | ২৫০০ |
| ০৬ | শিক্ষা ভাতা | ৫০০ |
| ০৭ | মোবাইল ভাতা | ৫০০ |
| ০৮ | টিফিন ভাতা | ৬০০ |
| ০৯ | লাঞ্চসাবসিডি | ৮০০০ |
| সর্বমোট | ৪৭৭০০/-
|
📌 প্রতি মাসের ২৫ তারিখে বেতন প্রদান করা হয়ে থাকে।
৬. বার্ষিক বোনাস/আর্থিক সুবিধাঃ
- অভিনন্দন ভাতা: বছরের প্রথম কর্ম দিবসে। ডিসেম্বর মাসে আহরিত মূল বেতনের সম-পরিমাণ টাকা অভিনন্দন ভাতা প্রদান করা হয়ে থাকে।
- উদ্দীপন ভাতা: বছরের প্রথম সপ্তাহে। ডিসেম্বর মাসে আহরিত মূল বেতনের সম-পরিমাণ টাকা উদ্দীপন ভাত প্রদান করা হয়ে থাকে।
- উৎসাহ বোনাস: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ডিসেম্বর মাসে আহরিত মূল বেতনের সম-পরিমাণ টাকা উৎসাহ বোনাস প্রদান করা হয়ে থাকে।
- বৈশাখী ভাতা: মূল বেতনের ২০% এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হয়ে থাকে।
- উৎসব বোনাস:
অন্যান্য ঃ
- অর্জিত ছুটির বদলে বেতন: প্রথমবার ৫ বছর পর, তারপর প্রতি ৩ বছর পর পর ১মাসের মূল বেতনের সম-পরিমাণ।
৭. ঋণ সুবিধা
১. মোটর সাইকেল ও গৃহস্থালী অগ্রীমঃ
পরিমাণ: ১৪ বেসিক = ৩,০৮,০০০/- টাকা।
সময়: স্কেল প্রাপ্তির সাথে সাথে।
সুদের হার: মাত্র ৫%
২. পিএফ অগ্রীমঃ
জমাকৃত টাকার ৯০% পর্যন্ত।
সুদের হার: মাত্র ৭%
৩. জিপিএস অগ্রীম
মুনাফার হার: ১৩%
৮০% পর্যন্ত ঋণ সুবিধা।
৪. কর্মীগৃহ নির্মাণ ঋণ (★ বিশেষ সুবিধা ★)
পরিমাণ: ৩০,০০,০০০/- টাকা
সুদের হার: মাত্র ৫%
যোগ্যতা: স্কেলপ্রাপ্তির ১০ বছর পর।
৮. পদোন্নতি সংক্রান্তঃ
গ্রামীণ ব্যাংকের একজন সহকর্মী সিনিয়র অফিসার পদে যোগদানের পর সময়ের সাথে কাজের দক্ষতার উপর ভিত্তি করে নিম্নোক্ত নিয়ম অনুযায়ী পদোন্নতি পেয়ে থাকেন।
পদ কাঠামো
০১। সিনিয়র অফিসার → ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র অফিসার পদে কার্যকাল(সরাসরি/প্রোমোটি) ন্যূনতম ০৩বছর ০৬মাস এবং শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন ন্যূনতম ০৩বছর ০৬মাস। অথবা সিনিয়র অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৫বছর এবং শাখা ব্যবস্থাপকের দায়িত্বকাল ন্যূনতম ০১বছর। অথবা সিনিয়র অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৭বছর।
০২। ডেপুটি প্রিন্সিপাল অফিসার → প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৪ বছর(সরাসরি/প্রোমোটি)। সরাসরি অফিসার এর ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের কার্যকাল ন্যূনতম ০২ বছর ও প্রোমোটিদের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের কার্যকাল ন্যূনতম ০৪বছর ০৬মাস । অথবা ডিপিও(সরাসরি/প্রোমোটি)পদে কার্যকাল ন্যূনতম ০৭ বছর।
০৩। প্রিন্সিপাল অফিসার → সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৫ বছর এবং এরিয়া ম্যানেজারের দায়িত্ব পালন, প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৬ বছর এবং প্রোগ্রাম অফিসার হিসেবে ২ বছর দায়িত্ব পালন।অথবা প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ০৭ বছর এবং বিভিন্ন কার্যালয়ে দায়িত্ব পালন।
০৪। সিনিয়র প্রিন্সিপাল অফিসার → সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ৫ বছর এবং অডিট অফিসারের দায়িত্বে থাকা। সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ৬ বছর এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম ৩ বছর দায়িত্ব পালন। অথবা সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কার্যকাল ন্যূনতম ৭ বছর।
বার্ষিক ইনক্রিমেন্ট
- প্রতি বছর এপ্রিল/অক্টোবর মাসে স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি।
৯. পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা
অবসরের বয়স: ৬০ বছর (৫৯+১ এলপিআর)।
অবসর পরবর্তী সুবিধা
- পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে পরিশোধ এর ব্যবস্থা।
স্বেচ্ছায় অবসর
- ১০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর নেওয়া যায়।
মাতৃত্বকালীন সুবিধা
- ৬ মাস ছুটি (পূর্ণ বেতনে)।
১০. কর্মপরিবেশ ও ছুটির সুবিধা
সাপ্তাহিক ছুটি
- শুক্রবার (সরকারি)।
- মাসের প্রথম শনিবার।
ছুটির ধরন
- নৈমিত্তিক ছুটি: ২০ দিন/বছর
- মাতৃত্বকালীন: ৬ মাস
- হজ্জ: ৪০ দিন (একবার)
১১. অন্যান্য ব্যাংকের সাথে তুলনা
| ব্যাংক | মাসিক বেতন | বার্ষিক বোনাস ও পেনশন |
|---|---|---|
| গ্রামীণ ব্যাংক | ৪৭৭০০/- | ৬ টি আছে |
| সোনালী ব্যাংক | ৪২০০০/- | ২ টি আছে |
| ডাচ্বাংলা ব্যাংক | ৫৫০০০/- | ২-৩টি সীমিত |
১২. গ্রামীণ ব্যাংকের বিশেষত্ব
✅ বার্ষিক ৬টি বোনাস।
✅ কম সুদে (৫%) হোম লোন।
✅ নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান।
✅ চাকরির নিরাপত্তা।
✅ সামাজিক মর্যাদা।
১৩. সতর্কবার্তা ও চ্যালেঞ্জ
কঠোর শাস্তিযোগ্য বিষয়
১. আর্থিক অনিয়ম ও আত্মসাৎ
- শূন্য সহনশীলতা নীতি।
- তাৎক্ষণিক চাকরিচ্যুতি।
২. নারী/পুরুষ কেলেঙ্কারী
- যৌন হয়রানি।
- অনৈতিক সম্পর্ক।
৩. শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড
- ঊর্ধ্বতন অমান্য।
- কর্তব্যে অবহেলা।
চ্যালেঞ্জ
- গ্রামীণ এলাকায় কাজ।
- দীর্ঘ কর্মঘণ্টা।
- ৯০% নারী সদস্যদের সাথে কাজ - নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৪. প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্নঃ মহিলারা কি আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ, সমানভাবে। নারীদের উৎসাহিত করা হয়।
প্রশ্নঃ ব্যাংকিং অভিজ্ঞতা কি আবশ্যক?
উত্তর: না, সম্পূর্ণ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশ্নঃ প্রথম পোস্টিং কোথায়?
উত্তর: দেশের যে কোনো গ্রামীণ এলাকায়।
প্রশ্নঃ পেনশন কত পাওয়া যায়?
উত্তর: শেষ মূল বেতনের ৫০% (এককালীণ)।
প্রশ্নঃ মোটরসাইকেল না পারলে?
উত্তর: সাইকেল দিয়ে শুরু করুন, পরে শিখুন।
প্রশ্নঃ পরিবার নিয়ে থাকা যাবে?
উত্তর: হ্যাঁ, স্থায়ী পোস্টিং পর। বাড়ি ভাড়া ভাতা পাবেন।
১৫. ব্যবহারিক টিপস্ঃ
সফলতার কৌশল
✅ সততা ও বিশ্বস্ততা।
✅ কঠোর পরিশ্রম।
✅ টিম ওয়ার্ক।
✅ সদস্যদের সাথে ভালো ব্যবহার।
এড়িয়ে চলুন
❌ আর্থিক অসততা।
❌ হাল ছেড়ে দেওয়া।
❌ নিয়ম ভাঙা।
❌ সদস্যদের খারাপ ব্যবহার।
১৬. উপসংহার
গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদ শুধু একটি চাকরি নয়, সামাজিক পরিবর্তনের অংশীদারিত্ব।
এই চাকরিতে আছে:
আর্থিক নিরাপত্তা
- প্রথম মাসেই ৪৭,৭০০ টাকা(স্থায়ীকরণের পর)।
- বছরে ৬টি বোনাস।
- পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা।
- কম সুদে (৫%) হোম লোন
ক্যারিয়ার প্রগতি
- স্পষ্ট পদোন্নতি কাঠামো।
- আন্তর্জাতিক প্রশিক্ষণ।
- মেধা ভিত্তিক উন্নতি।
সামাজিক মর্যাদা
- নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান।
- দরিদ্র মানুষের জীবন পরিবর্তন।
- নারী ক্ষমতায়নে ভূমিকা।
কাদের জন্য?
যদি আপনি:
✓ সামাজিক কাজে আগ্রহী হন।
✓ গ্রামে কাজ করতে প্রস্তুত থাকেন।
✓ দীর্ঘমেয়াদী স্থিতিশীল ক্যারিয়ার চান।
✓ অর্থবহ কাজ করতে চান।
তাহলে গ্রামীণ ব্যাংক আপনার জন্য!
গুরুত্বপূর্ণ লিংক
📌 অফিসিয়াল ওয়েবসাইট: www.grameen.com
📌 Recruitment Portal: erecruit.ghrmplus.com
📌 প্রধান কার্যালয়: মিরপুর-২, ঢাকা-১২১৬
📌 ফোন: ০২-৯০১১৫১৯
সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারি ২০২৬
© 2026 MamunSkblog.com | সর্বস্বত্ব সংরক্ষিত
🌟 আপনার সফলতা কামনা করছি! 🌟


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url